ঢাকাFriday , 1 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় করোনা আক্রান্ত ব্যক্তির কর্মস্থলসহ ৭টি বাড়ি লকডাউন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 1 May 2020, 15:28

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা জেলায় প্রথম একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় আক্রান্ত ওই ব্যক্তির কর্মস্থল ও তার সংস্পর্শে আসা ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে। শুক্রবার (০১ মে) দুপুরে ওই প্রতিষ্ঠান ও ৭টি বাড়ি লকডাউন করা হয়েছে বলে সাতক্ষীরা জেলা পুলিশের ফেসবুক পেইজে নিশ্চিত করা হয়।

জেলা পুলিশের ফেসবুক পেইজের পোস্টে বলা হয়েছে, ‘সাতক্ষীরা জেলার প্রথম COVID-19 Positive (সাতক্ষীরা জেলা হতে নমুনা প্রেরণ বিবেচনায়) সঞ্জয় সরকার, ঋশিল্পী ইন্টারন্যাশনাল, গোপীনাথপুর, বিনেরপোতা, সাতক্ষীরায় প্রোডাকশন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে এবং অন্যান্য ভাবে বেশ কয়েকজন ব্যক্তি তার সংস্পর্শে আসেন বলে অনুসন্ধানে জানা যায়।

এমতাবস্থায়, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কল্পে এবং এলাকাবাসীর সর্বোত্তম স্বার্থে ঋশিল্পী ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানটি এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের বাসা অদ্য ইং ০১-০৫-২০২০ তারিখ লকডাউন করা হয়েছে। লকডাউন করার সময় আক্রান্ত ব্যক্তি সম্ভাব্য যাদের দ্বারা সংক্রমিত হয়ে থাকতে পারেন, সে বিষয়টিও বিবেচনায় করে সাতক্ষীরা জেলা পুলিশ।

এভাবে, গোপীনাথপুর, রাজনগর ও উত্তর কাটিয়ার মোট সাতটি বাসা এবং প্রতিষ্ঠান লকডাউন করা হয়। এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, নিজ বাসায় অবস্থান করা এবং সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে।

এছাড়া ঋশিল্পী ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান ছাড়াও যে সকল ব্যক্তির বাড়ি লকডাউন করা হয় তারা হলেন- দীপঙ্কর, গোপীনাথপুর, রোকনুজ্জামান, উত্তর কাটিয়া, ইব্রাহিম চৌধুরী, উত্তর কাটিয়া, দীপঙ্কর কুমার ঢালী, রাজনগর, তারক মাস্টার, রাজনগর, ইশরাত আরা, পিতা ইব্রাহিম চৌধুরী উত্তর কাটিয়া।

এদিকে, সাতক্ষীরায় মোট ৩ হাজার ৬২৪৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ছাড়পত্র দেয়া হয়েছে আরো ৩ হাজার ৫৫৭ জনকে। এছাড়া, এ জেলা থেকে এ পর্যন্ত মোট ৩৪২ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর ও পিসিআরল্যাবে পাঠানো হয়েছে। ইতিমধ্যে ১৯০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে। এর মধ্যে ১৮৯ টি রিপোর্ট নেগেটিভ ও একটি পজিটিভ এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *