রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি : ‘করোনা সতর্কতায় ঘরে থাকুন, সুস্থ থাকুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র উদ্যোগে করোনা ভাইরাস (কোভিড-১৯)’র প্রভাবে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (০১ মে) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের পাবলিক স্কুল এন্ড কলেজ’র সামনে খাদ্য সামগ্রী বিতরণ কমিটির চেয়ারম্যান রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র পিপি এনছান বাহার বুলবুল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান রোটা. মো. আসাদুজ্জামান বাবু।
এসময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র প্রেসিডেন্ট মীর মোশারফ হোসেন মন্টু, প্রেসিডেন্ট ইলেক্ট শফিউল ইসলাম, ক্লাব সেক্রেটারী পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, রোটা. পিপি মাগফুর রহমান, রোটা. পিপি হাবিবুর রহমান হবি, রোটা. পিপি আশরাফুল করিম ধনি, রোটা. মো. মশিউর রহমান বাবু, রোটা. জেসমিন আক্তার চন্দন, রোটা. আক্তারুজ্জামান কাজল, রোটা. শামীমা পারভীন রত্না, রোটা. নাসির উদ্দিন, রোটা. মিজানুর রহমান, রোটা. অলিউল্লাহ, রোটাঃ মনিরুজ্জামান টিটুসহ রোটারী ক্লাব অব সাতক্ষীরা ও রোটার্যাক্ট সদস্যবৃন্দ।

Leave a Reply