ঢাকাFriday , 1 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় বজ্রপাতে বাবা নিহত: আহত ছেলে

admin ঢাকা
আপডেট: 1 May 2020, 02:04

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কলারোয়ায় বজ্রপাতে ফজলুর রহমান (৩৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় মারাত্বক আহত হয়েছে ফজলুর রহমানের ছেলে ইসরাফিল।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালি ইউনিয়নের ছোট রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। সে একই গ্রামের সিরাজুল দফাদারের ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় ইফতারির ১০ মিনিট আগে হাল্কা হাল্কা বৃষ্টি পড়ছিলো তখন ফজলুর রহমান তার ছেলেকে দাদার বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার সময় তাদের উপর হঠাৎ বজ্রপাত হয়। সে সময় ছেলে সহ তিনি অজ্ঞান হয়ে পড়ে ছিলেন। পরে
পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা ফজলুর রহমানকে মৃত ঘোষণা করেন। তার ছেলে ইসরাফিল গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

যুগিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হাসান জানান, খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাতেই নিহতের দাফন সম্পন্ন করা হবে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস ঘটনার সত্যতা নিশ্চীত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *