খাজরায় সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে সেনাবাহিনীর অভিযান জোরদার
খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির খাজরায় করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মাইকিংসহ সামাজিক দূরত্ব নিশ্চিত করার অভিযান জোরদার করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানার নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে জন সচেতনতামূলক অভিযান পরিচালনা করেন। সেনা সদস্যদের নেতৃত্ব দেন লে. কর্নেল নজরুল।
সেনা-সদস্যের উপস্থিতি দেখে গোটা এলাকার পুরোনো চিত্র পাল্টাতে শুরু করে। এ সময় বাজারের প্রত্যেকটি অলি-গলিতে গিয়ে ক্রেতা-বিক্রেতা, ব্যবসায়ী ও জনসাধারণকে সচেতন করার জন্য মাইকিং করা হয়।
বিক্রেতাদের নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করে দ্রুত বাজার ত্যাগ করতে বলা হয়। বিক্রেতাদের হাতে গ্লাভস্ ও মুখে মাস্ক ব্যবহার, কিছুক্ষণ পর পর সাবান দিয়ে হাত ধোয়া, বাজারে আগত ক্রেতাদের উদ্দেশ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা প্রদান করা হয়।
এ দিন খাজরা বাজারের অরুন মন্ডলের পোশাকের দোকানে ভ্রাম্যমাণ আদালতে ৫শ’ টাকা করে জরিমানা আদায় করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা।

Leave a Reply