ঢাকাThursday , 30 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ডিশ লাইনের কর্মীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 April 2020, 19:21

দেবহাটা প্রতিনিধি : দেবহাটার চকমাহমুদ আলীপুরে ডিশ লাইনের কর্মী সাঈদ হোসেনকে কুপিয়ে হত্যা করে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টায় ব্যর্থ হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত ডিশ লাইনের কর্মী উপজেলার নাংলা গ্রামের হানিফ গাজীর ছেলে। এ ঘটনায় আহতের পরিবার থেকে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সাঈদ দীর্ঘ ৭ বছরের বেশি সময় ধরে কোঁড়া, চিনেডাঙ্গা, চকমাহমুদ আলীপুর সহ আশে পাশের এলাকায় ডিশ সংযোগের লাইন ম্যান হিসাবে কর্মরত আছেন। চকমাহমুদ আলীপুর মৃত মোরশেদ আলীর ছেলে শাহীন মীর তার ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে যায়।

এ সময় সাঈদকে তার ঘরে নিয়ে আচমকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। প্রথমে ঘাড়ে তারপর মুখে ও শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করে। এতে সাঈদ গুরুত্বর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। মৃত ভেবে তাকে ফেলে রেখে চলে গেলে পরে হুঁশ ফিরলে সাঈদ মোবাইল ফোন থেকে পরিবারের সদস্যদেরকে জানায়। তারা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে আহতের পরিবারের পক্ষ থেকে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়েরের করা হয়েছে।

দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *