ঢাকাThursday , 30 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর’র মহিলা স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ কেন্দ্র সমূহের মাঝে অনুদান বিতরণ


April 30, 2020 2:00 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত মহিলা স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ কেন্দ্র সমূহের ২০১৮-২০১৯ অর্থবছরের অনুদান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা ডিজিটাল কনফারেন্স রুমে মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালকের কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু ও মহিলা বিষয়ক অধিদপ্তর’র উপপরিচালক এ.কে.এম শফিউল আজম। এসময় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত ৬৫টি মহিলা স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ কেন্দ্র সমূহের ২০১৮-২০১৯ অর্থবছরের জন্য ১২লক্ষ টাকার অনুদান বিতরণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, কলারোয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার, দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।