দেবহাটায় রিপারের মাধ্যমে ধান কাটার উদ্বোধন
দেবহাটা প্রতিনিধি: কৃষিতে আধুনিকায়ন হওয়ায় কৃষিতে যোগ হেয়েছে নতুন নতুন প্রযুক্তি। আর এসব প্রযুক্তিতে বদলে কৃষি ব্যবস্থা। এসব প্রযুক্তিতে কম খরচে ফসল বোনা, কাটা ও মাড়াই করা যায় সহজে। তেমনি উন্নত প্রযুক্তির যন্ত্র রিপার। যার মাধ্যমে অল্প সময়ে কম খরচে একজন মানুষের মাধ্যমে ধান কাটা যায়।
বুধবার উপজেলার দেবহাটা সদর ব্লকে ধান কাটা মেশিন রিপারের প্রদর্শনী করা হয়। এমনকি এটির ব্যবহার ও সরাসরি কৃষকের জমির ধান কেটে মানুষকে উৎসাহ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ শরীফ মোঃ তিতুমীর, কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, ইউপি সদস্য সালাউদ্দীন সরাফি, উপ-সহকারী কৃষি অফিসার মোস্তফা মোস্তাক আহম্মেদ ও আফজাল হোসেনসহ স্থানীয় কৃষকগন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ শরীফ মো. তিতুমীর বলেন, বর্তমান করোনা পরিস্থিতি কিংবা দেশের বিভিন্ন সংকটময় সময়ে এসব উদ্ভাবনী প্রযুক্তি কৃষকের বন্ধু হিসাবে কাজ করছে। নতুন প্রযুক্তি সম্পর্কে ভালো ভাবে জানতে হবে। বেশি বেশি খাদ্যের আবাদ করতে হবে। যাতে যেকোন সময়ে খাদ্যর চাহিদা মেটানো যায়।
এছাড়া করোনা থেকে বাঁচতে সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে পরিস্কার পরিচ্ছন্ন থাকার বিষয়ে অনুরোধ জানান।

Leave a Reply