শ্যামনগরে ভাব-বাংলাদেশের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান
শ্যামনগর অফিস : স্বেচ্ছাসেবী সংস্থা ভাব বাংলাদেশের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে মাক্স পরিধান কওে মাধ্যমিক পর্যায়ে ৩টি প্রতিষ্ঠানে স্বল্প আয়ের কর্মহীন অভিভাবকদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। বুধবার (২৯এপ্রিল) তপোবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০ জন নগদ ১,৫০০ টাকা করে মোট ৩০ হাজার টাকা , কলবাড়ি নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ২০ অভিভাবকের মাঝে ৩০ হাজার টাকা প্রদান করা হয়।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মীনা হাবিবুর রহমান, তপোবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম রঞ্জন বিশ্বাস, কলবাড়ি নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবাশীষ কুমার মন্ডল।
নওয়াবেঁকী ছফিরুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০ জন অভিভাবকের মাঝে ৩০ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করেন ১০ নং আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু, এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়রত আলী ও অফিস সহকারী আল আমিন। বুধবার ভাব বাংলাদেশের পক্ষ থেকে ৩ টি স্কুলের ৬০ জন অভিভাবককে মোট ৯০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
শুধু অর্থ বিতরণ নয়, অভিভাবকদের করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার বিষয়ে সচেতন করেন করোনা ভাইরাসের বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ভাব বাংলাদেশের অ্যাম্বেসেডর আব্দুল আলিম। ভাব অ্যাম্বেসেডর অ্যাম্বেসেডর আবু ইসহাক হোসেন, আলী রেজা রিপন, হেলাল হোসেন অর্থ বিতরণে সার্বিক সহযোগিতা করেন। কর্মহীন অভিভাবকরা এই দু:সময়ে তাদের পাশে দাড়ানোর জন্য ভাব বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য ২৪ এপ্রিল অনানুষ্ঠানিকভাবে ভাব বাংলাদেশের এই সহযোগিতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস. এম. জগলুল হায়দার ও উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম. আবুজার গিফারী। ভাব বাংলাদেশে তার প্রকল্পভুক্ত ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩২০ জন স্বল্প আয়ের কর্মহীন অভিভাবকদের মাঝে প্রত্যেককে একহাজার পাঁচ শত টাকা করে মোট ৪ লক্ষ ৮০ হাজার টাকা প্রদান করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এই অর্থ প্রদান করা হয়েছে।

Leave a Reply