ঢাকাWednesday , 29 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

লকডাউনকৃত সেই বাড়িতে প্রয়োজনীয় খাবার পাঠাচ্ছেন শ্যামনগর ইউপি চেয়ারম্যান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 29 April 2020, 19:26

নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস পজিটিভ হওয়া যশোরে চিকিৎসাধীন শ্যামনগরে বাদঘাটা এলাকার প্রকাশ মুন্ডার বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান অ্যাড. জহুরুল হায়দার বাবু। বুধবার (২৯ এপ্রিল) বেলা ১২ টায় শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের সচিব আমিনুর রহমান, তাতি লীগের আহ্বায়ক রেজওয়ানুল আজাদ নিপুন ও সিপিপি স্বেচ্ছাসেবক বৃন্দ লক ডাউনকৃত ওই বাড়িতে দৈনন্দিন প্রয়োজনীয় খাবার পৌঁছে দেয়।

এ বিষয়ে জহুরুল হায়দার বাবু বলেন, ‘আমি লকডাউন এর শুরু থেকে অদ্যাবধি অসচ্ছল পরিবারে খাবার পৌঁছানো অব্যাহত রেখেছি। লক ডাউনকৃত বাড়িতে প্রতিনিয়ত খোঁজ খবর রাখছি এবং তাদের যেকোনো সমস্যায় পাশে থাকব বলে কথা দিয়েছি’।

এ সময় তিনি আরো বলেন, ‘আমার ইউনিয়নে যেন কোন পরিবার না খেয়ে থাকে এ বিষয়ে আমি প্রতিনিয়ত খোঁজ খবর রাখছি এবং খাবার পাঠাচ্ছি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *