কালিগঞ্জে গ্রাম উন্নয়ন কমিটির বার্ষিক সম্মেলন
কালিগঞ্জ প্রতিনিধি: ‘গ্রাম উন্নয়নে করব কাজ, সুখী সমৃদ্ধ হবে সমাজ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জে গ্রাম উন্নয়ন কমিটির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গ্রাম উন্নয়ন কমিটির আয়োজনে ও ইউএসএআইডির খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রার সহযোগিতায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে নবযাত্রা প্রকল্পের ফিল্ড অফিস কো-অর্ডিনেটর আশীষ কুমার হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, কালিগঞ্জ উপজেলার প্রতিটি গ্রামে শিশুদের সুরক্ষিত রাখতে, বাল্য বিবাহের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, প্রতিটি পরিবার পুষ্টিকর খাবারের প্রাচুর্যতার মধ্যে রাখতে হবে। এছাড়া গ্রামবাসীদের ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রমে প্রত্যক্ষ অংশগ্রহণের মধ্যদিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও অগ্রগামী উপজেলা তৈরির জন্য নবযাত্রা প্রকল্প ব্যাপক ভূমিকা পালন করছে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।
নবযাত্রা প্রকল্পের টেকনিক্যাল অফিসার রাসেল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা হাওলাদার জহুরুল হায়দার, সমবায় কর্মকর্তা মুজিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও রিপোর্টার্স ক্লাবের সদস্য শেখ শাওন আহমেদ সোহাগ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গৌতম লস্কর, প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক অসিত সেন প্রমুখ।

Leave a Reply