করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি মেনে সকলকে আরো বেশি সচেতন হতে হবে-এমপি রবি
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে কর্মহীন অসহায় মানুষকে সহযোগিতা করার নির্দেশনা মোতাবেক পবিত্র রমজানে সাতক্ষীরায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় পুরাতন সাতক্ষীরায় পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ’র নিজস্ব অর্থায়নে প্রধান অতিথি হিসেবে এ ইফতার সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘এই দুর্যোগের সময় সকল হিংসা বিদ্বেষ ভুলে সকলকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছেন এই দুর্যোগে কেউ যেন না খেয়ে না থাকে। করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ দফা দাবি জানিয়েছেন তা বিশ্বে প্রশংসিত হয়েছে। করোনা ভাইরাস’র সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি মেনে সকলকে আরো বেশি সচেতন হতে হবে এবং স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রাখাসহ নিজ ঘরে অবস্থান করতে হবে। তাহলেই দ্রুত করোনা ভাইরাস প্রতিরোধ সম্ভব হবে’।
সম্মানিত অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, পৌরসভার ০৩নং ওয়ার্ডের কাউন্সিলার শেখ আব্দুস সেলিম, পৌর আওয়ামী লীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, হারুন উর রশিদ প্রমুখ।
জননেত্রী শেখ হাসিনার আহ্বানে প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে কর্মহীন অসহায় মানুষকে সহযোগিতা করার নির্দেশনা মোতাবেক পবিত্র রমজানে পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ’র নিজস্ব অর্থায়নে ৩শ’ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় দলীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply