ঢাকাTuesday , 28 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

‘কৃষি শ্রমিক ব্যতীত জেলার বাইরে গিয়ে ও বাইরে থেকে এসে কেউ কাজ করতে পারবে না’

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 April 2020, 18:01

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা করোনা কমিটি এই মর্মে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, আজ হতে জেলার বাইরে থেকে এসে কোন লোক সাতক্ষীরা জেলায় তার কর্মক্ষেত্রে কাজ করতে পারবে না এবং এ জেলা থেকে বাইরের কোন জেলায় কাজ করতে যেতে পারবে না। তাঁকে তাঁর নিজস্ব কর্মক্ষেত্র এলাকায় অবস্থান করে অফিস আদালত, চিকিৎসাসহ অন্যান্য কাজ করতে হবে।

ইতোমধ্যে জেলা পুলিশ সাতক্ষীরা জেলার সীমান্ত চেকপোস্ট জোরালো করেছে। জেলা পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং তাদের সহায়তার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন চেকপোস্টে দায়িত্ব পালন করছেন। জেলার সকল সরকারি, বেসরকারি অফিসসহ কর্মক্ষেত্রের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এ বিষয়টি তাঁর অধস্তন এবং নিয়ন্ত্রণাধিন কর্মকর্তা কর্মচারীকে অবহিত করবেন। চেকপোস্টে কেউ আটক হলে তাঁর দায়িত্ব উক্ত অফিসকে নিতে হবে।

কৃষি শ্রমিকগণ এ ঘোষণার বাইরে থাকবে, তারা যদি কৃষি কাজের জন্য বা ধান কাটতে জেলার বাইরে যেতে চায় তাহলে চেকপোস্টে কর্মরত কর্মকর্তাগণ তাদেরকে সহায়তা করবেন। জনস্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সকলকে মেনে চলার জন্য অনুরোধ করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *