ঢাকাWednesday , 12 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে সম্প্রীতির সমাজ গড়ি শীর্ষক মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 12 September 2018, 22:00

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে ‘সম্প্রীতির সমাজ গড়ি’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে (১১ সেপ্টেম্বর) উপজেলার সদর ইউনিয়ন ও ঝাঁপা ইউনিয়ন পরিষদে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আয়োজনে ‘সম্প্রীতির সমাজ গড়ি’ শীর্ষক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মণিরামপুর সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্যানেল চেয়ারম্যান আব্দুল গনি মোড়লের সভাপতিত্বে মতবিনিময় সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার মো. আকছেদ আলী। তিনি তার বক্তব্যে সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় এ কর্মসূচির সফলতার বিষয়ে বিভিন্ন সুব্যবস্থা ও পরামর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার আশরাফুল ইসলাম, সেক্টর স্পেশালিস্ট জয়নব খাতুন, ফিল্ড অর্গানাইজার মাহফুজা খাতুন, খলিলুর রহমান, ইউনিয়ন পরিষদের সচিব দুর্গাপদ কুন্ডু, ইউপি সদস্য পান্না বেগম, রিজিয়া খাতুন, বিল্লাল হোসেন প্রমুখ।
এছাড়া একই দিন ঝাঁপা ইউপি কার্যালয়ে ইউপি চেয়ারম্যান শামছুল হক মন্টুর সভাপতিত্বে পৃথক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় ব্র্যাকের সংশ্লিষ্ট প্রকল্পের প্রতিনিধিবৃন্দ, ইউনিয়ন পরিষদের সচিব এনামুল হকসহ স্থানীয় ইউপির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *