ঢাকাMonday , 27 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কঠোর অবস্থানে জেলা পুলিশ: সাতক্ষীরায় প্রবেশদ্বারে কড়া নজরদারি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 April 2020, 18:06

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় একজন করোনা রোগী শনাক্ত হওয়ায় কঠোর অবস্থানে জেলা পুলিশ প্রশাসন। যারা সাতক্ষীরার বাহিরে থেকে কিংবা সাতক্ষীরা থেকে বাহিরের জেলায় গিয়ে সরকারি ও বেসরকারি চাকুরি করেন, তাদের যাতায়াত বন্ধ ঘোষণা করা হয়েছে। তাদেরকে স্ব-স্ব কর্মস্থলে থাকার জন্য বলা হয়েছে।

অন্যথায় কোন চেকপোস্ট ও পুলিশি টহলে পড়লে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। জেলার প্রতিটি প্রবেশদ্বারে বসানো হয়েছে পুলিশি চেকপোস্টসহ কড়া নজরদারি।

ইতোমধ্যে সোমবার (২৭ এপ্রিল) সকালে তালা উপজেলার সুভাষিণী এলাকায় সাতক্ষীরা জেলায় প্রবেশদ্বারে পুলিশি চেকপোস্টে সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মনিরুজ্জামান ও জনৈক হাসান নামের এক জন মেডিকেল টেকনোশিয়ানকে খুলনা থেকে সাতক্ষীরায় আসার পথে গতিরোধ করা হয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে তারা জানায়, ‘প্রতিদিন তারা খুলনা থেকে সাতক্ষীরায় কর্মস্থলে আসেন’।

পরে তাদের কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি অবহিত করে তাদেরকে দ্রুত খুলনায় ফেরত পাঠানো হয়। অপর একজন স্বাস্থ্য কর্মী শ্যামনগর থেকে তার কর্মস্থল রুপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে তাকেও একই ভাবে ফেরত পাঠানো হয়। একই সাথে তাদের বহনকারী একটি প্রাইভেটকারসহ কয়েকটি মোটরযানের নামে মামলা দেয়া হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের স্থানীয় নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সাতক্ষীরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও জেলা সিভিল সার্জনকে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়টি নিশ্চিত করার জন্য আহ্বান করা হয়েছে।

এদিকে, পুলিশের একটি দায়িত্বশীল সূত্রে জানা যায়, স্বাস্থ্য বিভাগের বেশ কয়েকজন খুলনা এবং সাতক্ষীরায় কাজ করে থাকেন। তারা হাসপাতাল ও ক্লিনিকে কাজ করলে স্ব স্ব কর্মস্থলের বাহিরে আসতে পারবেন না। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে বলাও হয়েছে।

সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, ‘পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সবাইকে স্ব-স্ব কর্মস্থলে থেকে দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করা হলো’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *