করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছে শ্যামনগরের গ্রাম আদালত সহকারীবৃন্দ
নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদে নিয়োজিত গ্রাম আদালত সহকারীরা মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় সক্রিয় ভূমিকা পালন করে চলেছে।
স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে সহযোগী সংস্থা ওয়েভ ফাউন্ডেশন’র সার্বিক পরিচালনায় সাধারণ মানুষকে সচেতন করতে প্রত্যেক ইউনিয়নে দিন-রাত্রি ছুটে চলেছেন তারা।
উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শে ও উপজেলা সমন্বয়কারী মো. শাহীনুর রহমান’র নেতৃত্বে গ্রাম্য আদালত সহকারীরা নিজ নিজ ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে জীবাণু নাশক স্প্রে, বাজারে মুদির দোকানের সামনে সামাজিক দূরত্ব বজায় রাখতে চুনের বৃত্ত তৈরি, লিফলেট বিতরণ, মাস্ক বিতরণ ছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে ত্রাণ বিতরণে সহযোগিতা করে চলেছেন।
এ বিষয়ে উপজেলা সমন্বয়কারী মো. শাহীনুর রহমান বলেন, ‘গ্রাম্য আদালতের সহকারীবৃন্দ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষের জন্য নি:স্বার্থে কাজ করাটা সত্যিই প্রশংসনীয়’।

Leave a Reply