বুড়িগোয়ালিনীতে নৌ থানার অভিযানে অবৈধ নেট জাল আটক
জিএম মাসুম বিল্লাহ, মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী নৌ-থানার নিয়মিত অভিযানে আনুমানিক ১০ হাজার বর্গকিলোমিটার অবৈধ নেট জাল উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ৭০ হাজার টাকা।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে দৃষ্টিনন্দন খেয়াঘাট সংলগ্ন খোলপেটুয়া নদী থেকে এসব নেটজাল উদ্ধার করা হয়।
এ বিষয়ে বুড়িগোয়ালিনী নৌ থানার দায়িত্বে থাকা এএসআই আব্দুল গফুর বলেন, নিয়মিত টহল অব্যাহত রাখায় বিপুল পরিমাণ অবৈধ নেট জাল উদ্ধার করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশক্রমে উদ্ধারকৃত অবৈধ জাল গুলো জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়।
অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply