পারুলিয়ার সেকেন্দ্রারায় বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
দেবহাটা প্রতিনিধি : দেবহাটার পারুলিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে বাড়িতে ঢুকে রোজাদার এক বৃদ্ধা নারীকে পিটিয়ে গুরত্বর জখম করার ঘটনা ঘটেছে। রবিবার জমি সমস্যা সৃষ্টি হলে এক পর্যয়ে দলবেধে সন্ত্রাসী স্টাইলে ঐ নারীর বাড়িতে যেয়ে তার উপর হামলা করে। হামলায় শিকার ঐ নারী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
আহত নারীর ছেলে জানান, তাদের প্রতিবেশীদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বুধবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ঐ বৃদ্ধা নারীর উপর হামলা করেন। এ সময় উত্তর পারুলিয়া সেকেন্দ্রা গ্রামের আজগর আলী ছেলে আরিজুল ইসলাম(৩৩), একই এলাকার ইন্তাজ গাজীর ছেলে হাবিবুল্লাহ(২৩) এবং খোরশেদ আলী ছেলে রিয়াজুল ইসলাম(২৭) লাঠি সোঠা দিয়ে তার উপর হামলা চালানোর এক পর্যয়ে রক্তাক্ত জখম হলে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাকে রেখে পালিয়ে যায়। স্থানীয় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানায় আহতর পরিবার।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার কুমার সাহা জানান, ‘অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে’।

Leave a Reply