কৃষ্ণনগরে বিএনপি’র পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ
কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরে থাকা অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকাল ১১ টায় কৃষ্ণনগর বিএনপি অফিসের সমনে ৫৪ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলি বক্স গাইন।
এ সময় কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন মোড়ল, ইউপি সদস্য জাবেদা আলী, রেজাউল খান, আবুল কালাম গাজী, খোকন ঢালী সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply