কৈখালির মাদার নদী থেকে বালি উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা
সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার কৈখালী ফরেস্ট অফিস সংলগ্ন সুন্দরবনের গোলাখালী মাদার নদী থেকে অবৈধভাবে বালি উওোলনের দায়ে সাইদুর রহমান নামে এক জনের থেকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় বালি উত্তোলনের কাজে ব্যবহৃত ০১ টি বালির কার্গো, ০১ টি ট্রলার ও ০২ টি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৈখালী ইউনিয়নের পরানপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের সরকারি রাস্তার ভাঙন সংস্কারের জন্য মাদার নদী থেকে শনিবার (২৫ এপ্রিল) সকাল ৭ টা থেকে কালিগঞ্জের ভাড়াশিমলা এলাকার মো. শওকাত আলীর ছেলে মো. সাইদুর রহমান ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন করছিল। বিষয়টি রায়নগর নৌ পুলিশ ফাঁড়ির আই সি মো. আক্কাস আলী জানতে পেরে তাৎক্ষনিক তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজার গিফারীকে অবগত করেন।
এরপর একইদিন বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল হাই সিদ্দিকী ঘটনাস্থলে উপস্থিত হয়ে কার্গো ও ট্রলারের কোন বৈধ্য কাগজ না থাকায় এবং অনুমতি ছাড়া অবৈধ্য ভাবে বালি উত্তোলন করার অপরাধে ভ্রাম্যমান আদালাত পরিচালনা করে সাইদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি বালি উত্তোলনের কাজে ব্যবহৃত সকল যন্ত্রপাতি জব্দ করা হয়।
তবে এ বিষয়ে শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রাশিদুর রহমান জানান, ‘প্রধানমন্ত্রীর প্রজ্ঞাপনে উল্লেখ আছে জরুরী সরকারি কাজে নদীর ড্রেজ ম্যাটারিয়াল দ্বারা বাঁধের কাজ করতে হবে। সেজন্যই ঝুকিপূর্ণ এলাকায় পাউবোর ভেড়িবাঁধ সংস্কারের জন্য উক্ত বালি উত্তোলন করা হচ্ছিল’।

Leave a Reply