ঢাকাSaturday , 25 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় দরিদ্র কৃষকের পাকা ধান কেটে দিলেন ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীরা


April 25, 2020 4:48 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় দরিদ্র কৃষকের পাকা ধান কেটে দিলেন ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীরা। শনিবার (২৫ এপ্রিল) সকালে কালিগঞ্জ উপজেলার নলতা ও ভাড়াশিমলায় পৃথক দুটি স্থানে ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীরা দুই দরিদ্র কৃষকের ৬ বিঘা জমির পাকা ধান কেটে দেন।

এ সময় ধান কাটায় অংশ নেন, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী নূর আহম্মেদ রনি ও সাধারণ সম্পাদক ফিরোজ শাহরিয়ার নেতৃত্ব ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মীরা।

অপরদিকে, একই উপজেলার ভাড়াশিমলায় ধান কাটায় অংশ নেন, জেলা যুবলীগ আহ্বায়ক আব্দুল মান্নান ও কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন নাইমের নেতৃত্বে যুবলীগের প্রায় শতাধিক নেতা-কর্মীরা।

ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীরা এ সময় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং কেন্দ্রীয় ছাত্রলীগ ও যুবলীগের আহ্বানে তারা করোনায় ক্ষতিগ্রস্ত যে সকল কৃষকেরা শ্রমিক পাচ্ছেন না সেসব কৃষকের ধান কেটে তারা কৃষকের বাড়িতে তুলে দিচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।