ঢাকাSaturday , 25 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফেসবুক স্ট্যাটাসের জের: খাদ্য সামগ্রী নিয়ে দিন মজুরের বাড়ি ফিংড়ী ইউপি চেয়ারম্যান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 April 2020, 16:43

ফিংড়ী প্রতিনিধি : সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল’র ফেসবুক মেসেঞ্জারে ফিংড়ি ইউনিয়নের অসহায় এক ব্যক্তির ছবিসহ একটি স্ট্যাটাস শেয়ার করেন এলাকাবাসী। তার কিছুক্ষণ পরেই সেই অসহায় দিনমজুরের বাড়িতে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন ফিংড়ি ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান।

এ বিষয়ে বিষয়ে ফিংড়ী ইউপি চেয়ারম্যান জানান, ‘শুক্রবার (২৫ এপ্রিল) রাত ৯টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের ফেসবুক ম্যাসেঞ্জারে ইউনিয়নের বানিয়াখালী গ্রামের ছহিল উদ্দীন সরদারের ছেলে দিনমজুর খলিলুর রহমানের ছবিসহ একটি স্ট্যাটাস পাঠায় এলাকাবাসী।

তাৎক্ষণিক সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী ওই দিনমজুরকে সহযোগিতার জন্য আমাকে নির্দেশ প্রদান করেন। এরপর রাত ১০টায় তারাবি নামাজ শেষে তার বাড়িতে হাজির হয়ে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী তার হাতে পৌঁছে দেই’।

স্থানীয় সূত্র জানায়, ‘খলিলুর রহমান একজন দিনমজুর। সে একটি সাইকেলে করে এলাকায় কসমেটিকস সামগ্রী বিক্রয় করে জীবিকা নির্বাহ করে। একদিন কাজ না করলে সেদিন তার খাওয়া জোটে না। করোনা ভাইরাসের জন্য কাজ করতে না পেরে তার সংসার চলছিল অভাব অনাটনের মধ্যে। তার এ পরিস্থিতি দেখে এলাকাবাসী জেলা প্রশাসকের ম্যাসেঞ্জারের মাধ্যমে বিষয়টি জানান’।

দিনমজুর খলিলুর রহমান এ সহায়তা পেয়ে খুশি হয়ে বলেন, ‘সম্প্রতি করোনা ভাইরাসের জন্য কোন এলাকায় যেতে না পারায় খুবই কষ্টে দিন কাটছিল। চেয়ারম্যান যে খাদ্য সামগ্রী দিয়েছে এখন কয়েকদিন ভাল করে খেতে পারব’। এ সময় তিনি প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন।

এ সময় ইউপি চেয়ারম্যান সামছুর রহমান আশপাশের পরিবার গুলোরও খোঁজ খবর নেন। সেখানে গরিব ও হতদরিদ্রদের দেখে তিনি পরবর্তীতে সহায়তার জন্য আশ্বাস দেন। এ সময় সাবেক ছাত্রলীগ নেতা আলামিন রোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *