ঢাকাSaturday , 25 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরায় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 April 2020, 16:40

খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনি উপজেলার খাজরায় করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী (চাউল, আলু, ডাল, লবণ, সাবান ও নগদ টাকা) তালিকাধারী হত-দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে ঘরে থাকা অসহায় দুস্থ পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে এ উপহার সামগ্রী বিতরণ করেন খাজরা ইউপি’র প্যানেল চেয়ারম্যান বিপ্লব কান্তি দাশ।

এ সময় ট্যাগ অফিসার জাহাঙ্গীর আলম, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ইউপি সচিব বিশ্বজিৎ ঘোষ, ইউপি সদস্য ইব্রাহিম, আনারুল ইসলাম, উত্তম মন্ডল, গণমাধ্যম কর্মীসহ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। প্যানেল চেয়ারম্যান বিপ্লব কান্তি দাশ বলেন, ‘খাজরা ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ৪শ’ কর্মহীন হত-দরিদ্র মানুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *