বজ্রপাতে কালিগঞ্জের হাজী তফিল উদ্দীন মহিলা মাদ্রাসার ব্যাপক ক্ষয়ক্ষতি
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত হাজী তফিলউদ্দীন মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে বজ্রপাতে একাডেমিক ভবন, বিদ্যুৎ মিটারের লাইন ও বড় বড় গাছের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, বজ্রপাতের ঘটনায় হাজী তফিল উদ্দীন মহিলা মাদ্রাসার একাডেমিক ভবন ও বৃহৎ তিনটি গাছের ক্ষতি হয়েছে। বিদ্যুতের মিটারসহ এবাতেদায়ী ভবনের টিনের ছাউনী নষ্ট হয়ে গেছে।
মাদ্রাসার সুপার মাওলানা রমিজ উদ্দীন জানান, বজ্রপাতের ফলে মাদ্রাসার একাডেমিক ভবন, টিনের ছাউনী ও আসবাবপত্রের বেশ ক্ষতি হয়েছে। মাদ্রাসা ক্যাম্পাসে বৃহৎ দুটি গাছ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। টিনের ছাউনী নষ্ট হয়েছে এবং বিদ্যুতের মিটার নষ্ট হয়ে গেছে।

Leave a Reply