ঢাকাFriday , 24 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেড়াগাছিতে আমরা সেবক একতা সংঘের মাসিক সমন্বয় সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 April 2020, 20:18

কেড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি : কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা সেবক একতা সংঘ’ এর মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০ টায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেড়াগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ রুহুল কুদ্দুসের বাসভবনে সামাজিক দূরত্ব বজায় রেখে এ সভা অনুষ্ঠিত হয়।

একতা সংঘের প্রতিষ্ঠাতা শেখ রুহুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, বোয়ালিয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মধুসূদন পাল, সাবেক ইউপি সদস্য মোজাফফর হোসেন, লাঙ্গলঝাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তাওহীদুর রহমান, কেড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদর্শক শাহিনুর রহমান, কেড়াগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শরিফুল ইসলাম, ইউপি সদস্য সামসুর রহমান, শফিকুর রহমান, বদরুজ্জামান, আকবর আলী, জিয়ারুল ইসলাম, আয়নাল হোসেন, সুমন হোসেন, আব্দুস সালাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বর্তমান মহামারি ‘করোনা ভাইরাস’ মোকাবিলায় সরকারি কার্যক্রমকে সহযোগিতার পাশাপাশি ব্যক্তি উদ্যোগে অসহায় দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *