নলকুড়ায় বিনামূল্যে শাক-সবজি বিতরণ
নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস’র প্রভাবে কর্মহীন অসহায় পরিবারের মাঝে এল.আর.ডি.ও এবং সেঞ্চুরি একাডেমি সাতক্ষীরা’র উদ্যোগে লাবসা ইউনিয়নের নলকুড়া এলাকায় বিনামূল্যে শাক-সবজি বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় নলকুড়া এলাকার ২ শতাধিক অসহায় কর্মহীন পরিবারের মাঝে বিনামূল্যে শাক-সবজি বিতরণ করা হয়।
এ সময় নলকুড়া নাট্য গোষ্ঠীর সভাপতি শেখ আলমগীর হোসেন, শেখ জয়নাল আবেদীন খোকনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এল.আর.ডি.ও এবং সেঞ্চুরি একাডেমি সাতক্ষীরা’র পক্ষ থেকে সাতক্ষীরায় করোনা ভাইরাস’র প্রভাবে কর্মহীন অসহায় পরিবারের মাঝে প্রতিদিন রান্না করা খাবার, শাক সবজিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছে এল.আর.ডি.ও এবং সেঞ্চুরি একাডেমি সাতক্ষীরা’র নেতৃবৃন্দ।

Leave a Reply