ঢাকাFriday , 24 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মানসিক ভারসাম্যহীনদের পাশে মুন্সিগঞ্জ সুন্দরবন প্রেসক্লাব

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 April 2020, 19:45

মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : মুন্সীগঞ্জ সুন্দরবন প্রেসক্লাব ও মোটরসাইকেল মালিক সমবায় সমিতির উদ্যোগে ভারসাম্যহীনদের জন্য রান্না করা খাদ্য সরবরাহের কার্যক্রম চলছে টানা ২৯ দিন। করোনা ভাইরাস সারা বিশ্বকে স্তব্ধ করে ফেলেছে, আতঙ্কিত হয়েছে শত কোটি মানুষ। বিশ্বব্যাপী করোনা ভাইরাস একটি মূর্তিমান আতঙ্কের নাম। যে আতঙ্কের কারণে মানুষ ঘর থেকে বাইরে বের হতে ভয় পাচ্ছে।

সাধারণ মানুষ জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহিরে না আসতে পারে, সে জন্য সরকার কঠিন পদক্ষেপ হাতে নিয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে হোটেল রেস্ট্রুরেন্ট চায়ের দোকান সহ প্রায় সব দোকান। যার ফলশ্রæতিতে বিভিন্ন বাজারের উপর নির্ভরশীল থাকা মানসিক ভারসাম্যহীন কিছু মানুষ না খেয়ে মরার উপক্রম হয়েছে।

মুন্সীগঞ্জ সুন্দরবন প্রেসক্লাব ও মোটরসাইকেল মালিক সমিতির উদ্যোগে স্থানীয় কিছু জনপ্রতিনিধিদের সহযোগিতায় ২৮শে মার্চ থেকে অদ্যাবধি সকাল ও বিকালে মুন্সিগঞ্জ, কলবাড়ি, নীলডুমুর, মাসুদমোড়, হরিনগর, জেলেখালি, গ্যারেজ, সুন্দরবন মিরগাং, ছোট ভেটখালি, নওয়াবেকি, পদ্মপুকুরসহ বিভিন্ন জায়গায় মুন্সীগঞ্জ প্রেসক্লাব চত্বরে রান্না করা খিচুড়ি ও সুপেয় পানি প্রদান করা হচ্ছে।

প্রতিদিন মোটরসাইকেল ও ইজিবাইক যোগে প্রতিটা বাজারে গিয়ে মানসিক ভারসাম্যহীনদের খুঁজে এই খাবার দেওয়া হয়। ভারসাম্যহীনদের ক্ষুধা নিবারণের পর যেটি অবশিষ্ট থাকে সেটা বাজারে থাকা কুকুরগুলোকে খাওয়ানো হয়। এ কার্যক্রম করোনা ভাইরাস স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে বলে জানিয়েছেন ওই দুটি সংগঠন।

এই কার্যক্রমে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন সুন্দরবন প্রেসক্লাব, মোটরসাইকেল মালিক সমিতির সদস্যরা। এই উদ্যোগে সহযোগিতা করে যাচ্ছেন সমাজের সব শ্রেণি পেশার মানুষ।

এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। এই কার্যক্রমকে সামনে এগিয়ে নিতে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে থেকে সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা কামনা করছেন মুন্সিগঞ্জ সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *