ফিংড়ীতে এন.আই যুব ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
ফিংড়ী প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে এন.আই যুব ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ, অসহায়,কর্মহীন ও গৃহবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১২টার দিকে শিমুলবাড়িয়ায় কেন্দ্রীয় এন.আই (নজরুল ইসলাম) যুব ফাউন্ডেশন চত্ত্বরে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এন.আই যুব ফাউন্ডেশনের সভাপতি সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। সম্মানিত অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্যামুয়েল ফেরদৌস পলাশ, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ও ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, সহ-সভাপতি ও ব্যাংদহা বাজার কমিটির সাধারন সম্পাদক শেখ মোনায়েম হোসেন, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপি, যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু, শেখ ফারুক হোসেন, ইউপি সদস্য মিজানুর রহমান, মহাদেব কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply