ঢাকাThursday , 23 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনা ভাইরাসে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু: আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়ালো

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 April 2020, 15:28

ন্যাশনাল ডেস্ক : মহামারি করোনা ভাইরাস দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু নিয়ে এপর্যন্ত বাংলাদেশে ভাইরাসটিতে ১শ’ ২৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হিসেবে নতুন শনাক্ত হয়েছেন আরও ৪শ’ ১৪ জন। ফলে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১শ’ ৮৬ জন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ২১টি প্রতিষ্ঠানে ৩ হাজার ৯শ’ ২১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৪শ’ ১৬টি নমুনা। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৯০টি। নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে আরও ৪শ’ ১৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১শ’ ৮৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ১৬ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা ১শ’ ৮  জন।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন গোটা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে। চীন পরিস্থিতি কিছুটা সামাল দিয়ে উঠলেও এখন মারাত্মকভাবে ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের প্রায় সাড়ে ২৬ লাখ। এক লাখ ৮৪ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা। তবে সাত লাখ ২২ হাজার রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *