দেবহাটায় স্বামী-স্ত্রী দু’জনকে পিটিয়ে জখমের অভিযোগ
দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় পূর্ব শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনায় বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে গৃহবধু ও তার স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। বুধবার (২২এপ্রিল) দুপুরে উপজেলার চক মোহাম্মাদালীপুর গ্রামের এ ঘটনা ঘটে। হামলার শিকার আকবর আলীর ছেলে আব্দুল হান্নান দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ‘পূর্ব শত্রুতার জের ধরে চক মোহাম্মাদালীপুর গ্রামের মৃত. জুম্মান আলীর ছেলে মোক্তার মোড়ল ও ছেলে ইব্রাহিম মোড়ল বিভিন্ন সময় হান্নানের পরিবারকে হুমকি ধামকি দিয়ে আসছিল। বুধবার দুপুুরে শিশুদের খেলা করা নিয়ে তুচ্ছ ঘটনায় তারা হান্নানের বাড়িতে প্রবেশ করে হামলা চালায়।
তাদের হামলার প্রতিবাদ করতে গেলে আব্দুল হান্নান ও তার স্ত্রীকে বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে তাদের লাঠির আঘাতে স্বামী-স্ত্রী (হাসিনা খাতুন) রক্তাক্ত জখম হলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়’।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply