ঢাকাWednesday , 22 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় হারভেস্টর মেশিন দ্বারা ধান কাটা ও মাড়াই কাজের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 April 2020, 20:41

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা সদর উপজেলায় প্রথম বারের মতো হারভেস্টার মেশিনের দ্বারা ধান কাটা, মাড়াই ও বস্তাবন্দি কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকালে সদর উপজেলার বাইপাস সড়ক সংলগ্ন কাশেমপুর মাঠে ধান কাটা ও মাড়াই কাজের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. নুরুল ইসলাম। এ সময়  অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন, সদর উপজেলা কৃষি অফিসার মো. আমজাদ হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার রঘুনাথ গুহ প্রমুখ উপস্থিত ছিলেন।

খামারবাড়ি সাতক্ষীরার ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. নুরুল ইসলাম জানান, ‘করোনা ভাইরাস এর কারণে কৃষকরা সময়মত শ্রমিকের অভাবে ধান কাটতে না পেরে সমস্যায় পড়ছে। আমরা সরকারি উন্নয়ন সহায়তার মাধ্যমে সরবরাহকৃত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরা মাধ্যমে জমির ধান কাটার ব্যবস্থা করেছি’। তিনি আরও জানান, ‘যেখানে কৃষি শ্রমিক দিয়ে বিঘা প্রতি খরচ ৮-৯হাজার টাকা সেখানে একটি কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে প্রতি ঘন্টায় এক একর জমির ধান কাটা, মাড়াই ও বস্তাাবন্দি করা সম্ভব। আর ব্যয় মাত্র ২ হাজার টাকা। এতে সময় ও খরচ দুটোয় কম লাগবে’।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, ‘ইতোমধ্যে কালিগঞ্জ, তালা, সাতক্ষীরা সদরে ৩টি মেশিন চাষীদের কাছে হস্তান্তর করা হযেছে। বাকি উপজেলা গুলোতে তাড়াতাড়ি চাষীদের মাঝে পৌঁছে দেওয়া হবে। প্রতি ঘন্টায় ৩ বিঘা জমির ধান কর্তন করা যাবে ১২ লিটার তেল খরচ হবে এতে করে কৃষকরা লাভবান হবে।

কৃষি বিভাগের তথ্য অনুসারে, এ বছর সাতক্ষীরা জেলায় ৭৫ হাজার ৫শ’ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। তা থেকে ৩ লক্ষ ৪০ হাজার মে.টন চাউল উৎপাদন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *