নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে করোনা ভাইরাস মোকাবেলায় গ্রাম আদালতের সহকারীগণ আশাশুনি সদরে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও সামাজিক দুরত্ব মেনে চলার জন্য কাউন্সিলিং করে চলেছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রনালয়ের বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির আর্থিক ও কারিগরী সহযোগিতায় সহযোগী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত কার্যক্রমে সহযোগিতা করে আসছে।
কিন্তু করোনা ভাইরাস মহামারি রুপে দেখা দেওয়ায় গ্রাম আদালতের কার্যক্রম বন্ধ থাকায় সাতক্ষীরা জেলা সমন্বয়কারীর নির্দেশনায় গ্রাম আদালত সহকারীগণ করোনা ভাইরাস প্রতিরোধে ইউনিয়নের সাধারণ মানুষের সচেতনতার জন্য লিফলেট বিতরণ, সামাজিক দুরত্ব মেনে চলতে কাউন্সিলিং ও বাড়ি বাড়ি ত্রাণ বিতরণ কাজে পরিষদকে নিয়মিত সহযোগীতা করছেন। সহকারীরা বিদেশ অথবা দেশের অন্যান্য এলাকা থেকে আগত ব্যক্তিদের হোম কোয়ারেন্টিনে থাকার জন্য পরামর্শ দেয়া, বারবার সাবান দিয়ে হাত ধোয়া, জীবানুনাশক স্প্রে করাসহ পরিস্কার পরিচ্ছন্নতা থাকার পরামর্শ দিয়ে দৃশ্যমান অগ্রনী ভূমিকা রেখে চলেছে।
এছাড়া তারা ইউনিয়নের যুব স্বেচ্ছাসেবকদের সাথে করোনা বিষয়ক হ্যান্ড মাইকিং দ্বারা সচেতনতামূলক প্রচার প্রচারনাসহ বাজার দর ঠিক রাখতে বিভিন্ন দোকান মনিটরিং করে চলেছেন উপজেলার ১১ টি ইউনিয়নের গ্রাম আদালতের সহকারীগণ।
