ঢাকাWednesday , 22 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ নেতাকর্মীরা

admin
April 22, 2020 6:28 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সারা দেশের মতো সাতক্ষীরাতে চলতি মৌসুমের আগাম ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। ধানের বাম্পার ফলন হলেও করোনাভাইরাস পরিস্থিতিতে যানবাহন চলাচল না করায় ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে।

এ অবস্থায় কৃষকের লোকসান কমানোর জন্য গরীব কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। বঙ্গবন্ধুর আদর্শে গড়া ছাত্রলীগকর্মীরা দেশের বিভিন্ন এলাকায় কৃষকদের ধান কেটে বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছে।

এই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. নাহিদ হাসান শাহিনের নেতৃত্বে এক কৃষকের ২ বিঘা জমির ধান কেটে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (২২ এপ্রিল) সকালে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের কৃষক আনারুল ইসলামও আজগার আলীর জমির পাকা ধান কেটে ও মাড়াই করে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে এ কার্যক্রম শুরু হয়। কৃষকের ধান ঘরে না ওঠা পর্যন্ত এ কার্যক্রম চলামন থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।