স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশনায় কর্মহীন মানুষের পাশে বাবু খান
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশনায় করোনার প্রভাবে ঘরে থাকা কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১০টায় সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার খান এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী শরিফুল ইসলাম খান বাবুর সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা পৌরসভার আমতলা, নারিকেলতলা, গড়েরকান্দা, কুখরালী ও কুখরালী আমতলার বিভিন্ন এলাকায় ১শ’ পরিবারের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। বিতরণের সময় তিনি কর্মহীন পরিবারকে এই দুর্যোগে ধৈর্য্যধারণ, বাড়িতে থাকা এবং সরকারি নির্দেশন মেনে চলার আহ্বান জানান।
চলমান কর্মসূচীর পঞ্চম দিনের খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হক জনি, পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক বনি, ব্যবসায়ী শেখ লিটন, আব্দুল আলিম, অন্যান্যদের মধ্যে আব্দুল মুজিদ, নুর মনোয়ার, ফারুক হোসেন, শুকুর মাহমুদ, হাসানুর রহমান, আবুল হোসেন, বাবু রবিন সরকার ও সহিদুল ইসলাম।

Leave a Reply