ঢাকাWednesday , 22 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি হাসপাতালে উত্তরণ’র অক্সিজেন সিলিন্ডার ও নেবুলাইজার প্রদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 April 2020, 17:35

নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস মোকাবেলায় আশাশুনি হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার ও নেবুলাইজার হস্তান্তর করেছে উত্তরণ।
বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তরণ’র পক্ষে প্রোগ্রাম অফিসার মনিরুজ্জামান জমাদ্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার কাছে আনুষ্ঠানিকভাবে ২টি অক্সিজেন সিলিন্ডার এবং ২টি নেবুলাইজার হস্তান্তর করেন।

মরিরুজ্জামান জানান- করোনা ভাইরাস মোকাবেলায় উত্তরণের বাস্তবায়নে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও ইউকেএইড’র সহযোগিতায় জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সরঞ্জামগুলি প্রদান করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, আশাশুনি, তালা ও কালিগঞ্জ ইউনিটের উত্তরণ ব্যবস্থাপকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জাতির এই ক্রান্তিলগ্নে উত্তরণ’র এই সহযোগিতাকে সাদরে গ্রহন করে উত্তরণ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন ইউএনওসহ উপস্থিত কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *