সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি : ‘আত্ম মানবতার সেবায় রেড ক্রিসেন্ট’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টায় রেড ক্রিসেন্ট ইউনিট ভবনে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ।
এ সময় সাতক্ষীরা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, সেক্রেটারী মোহাম্মদ আবু সায়ীদ, সদস্য এস.এম শওকত হোসেন, শেখ হারুন উর রশিদ, মকসুমুল হাকিম, জ্যোৎস্না আরা, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ তহিদুর রহমান ডাবলু ও শেখ আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।
এ সময় উদ্বোধনী দিনে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে সাতক্ষীরা সদর উপজেলা ও পৌরসভার ১০০ জন কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পরবর্তীতে আরো ৪ শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তারা।

Leave a Reply