ঢাকাTuesday , 21 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের ব্যবস্থাপনায় করোনা পরিস্থিতিতে অসহায় মানুষদের মাঝে টাটকা শাক সবজি বিতরণ

admin ঢাকা
আপডেট: 21 April 2020, 17:59

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ছাত্রলীগের ব্যবস্থাপনায় ও সেঞ্চুরি একাডেমী ও LRDO এর উদ্যোগে নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে, সরকার গৃহিত পদক্ষেপে, বর্তমানে সাময়িক কর্মহীন নিম্নআয়ের মানুষের মাঝে বিনামূল্যে তাজা সবজি বিতরণ করেন ছাত্রলীগ নেতা আসিফ মাহমুদ মমিন ।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৭ টায় সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুর কাজীপাড়ায় খেটে খাওয়া নিম্নবিত্ত পরিবারের মাঝে শাক সবজি বিতরণ করা হয়। প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নিম্নবিত্ত মানুষ যারা কর্মহীন ও গৃহবন্দী হয়ে পড়েছে সেইসব ১শ ৫০টি পরিবারকে টাটকা সবজি বিতরণ করা হয়।
আসিফ মাহমুদ মমিন বলেন, সরকারি নির্দেশনা মেনে করোনার সংক্রমণ ঝুঁকি রোধে জনসমাগম না করে নিম্নআয়ের মানুষের বাড়িতে বাড়িতে টাটকা শাক সবজি পৌঁছে দেওয়া হয়। করোনা ভাইরাসের প্রভাবে বন্ধ রয়েছে সাধারণ মানুষের উপার্জনের সকল পথ।
টাটকা সবজি পাওয়া হামিদা খাতুন বলেন, এ দুঃসময়ে টাটকা শাক সবজি পেয়ে অনেক খুশি হয়েছি। আসিফ এর জন্য মন খুলে দোয়া করতে করতে বাড়িতে ফিরে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *