ঢাকাTuesday , 21 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনা মোকবেলায় প্রস্তুত সাতক্ষীরা: মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা নিবেদিত হাসপাতাল ঘোষণা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 April 2020, 18:05

ডেস্ক রিপোর্ট : কোভিড-১৯ আক্রান্ত ব্যাক্তির চিকিৎসায় ০৩ টি এ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত আছে, ৮ টি ভেন্টিলেশন সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে, ২০ অক্সিজেন সিলিন্ডার এবং ২০ টি নিবুলাইজার পস্তুত রয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা নিবেদিত হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। যেখানে ১০০ টি বিছানা প্রস্তুত রয়েছে।

সাতক্ষীরা থেকে করোনা টেস্টের জন্য এ পর্যন্ত ২৩৪ জনের নমুনা পাঠানো হয়েছে। ৩৫ জনের রিপোর্ট পাওয়া গেছে। আশার কথা হলো সবাই করোনা নেগেটিভ।

করোনা ভাইরাস মোকাবেলায় জেলা ও উপজেলার হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে এনজিও উত্তরণের সহায়তায় সাতক্ষীরার জেলা ও উপজেলার হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। আজ সকালে এ কার্যক্রমে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এবং সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।

সাতক্ষীরার ৪৫০ মোটর শ্রমিকের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। কাল সন্ধ্যায় শহরের বাঁকাল, বৈকারি, চাঁদপুর, বাবুলিয়া, বাগানবাড়ি এর ৭ টি স্থানে এ ত্রাণ বিতরণ করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ এ কার্যক্রমে মনিটরিং করেন। এছাড়া, ট্রাক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। এছাড়াও, সাতক্ষীরা সদর উপজেলায় ৬০০ জন পরিবহন শ্রমিকের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। করোনাভাইরাস প্রাদুর্ভাবে সংকটকালীন সময়ে কর্মহীন বন্দর শ্রমিক, হোটেল শ্রমিক, সেলুন শ্রমিক, ভ্যানচালক, মোটরবাইক চালক, ইজিবাইক চালকসহ বিভিন্ন শ্রেণির অসহায় মানুষের মাঝেও মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

সাতক্ষীরা জেলা থেকে যে সকল কৃষক ধান কাটতে অন্য জেলায় যেতে চান তাদের জন্য প্রতিটি উপজেলায় বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কৃষকদের যাতে কষ্ট করে উপজেলা পরিষদে আসতে না হয় সে জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যনে আবেদন সংগ্রহ করা হচ্ছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সাতক্ষীরা জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এ তথ্য দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *