ঢাকাMonday , 20 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ফ্রেশ অ্যান্ড সেফ ফিশ মার্কেট চালু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 April 2020, 23:01

নিজস্ব প্রতিনিধি: করোনাভাইরাস সংক্রমণে সাধারণ মানুষ ঘরবন্দি। নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতেও অনেক ক্ষেত্রে বাজারে যাওয়া সম্ভব হচ্ছে না। এসব মানুষের আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে চালু করা হয়েছে ‘ফ্রেশ অ্যান্ড সেফ ফিশ মার্কেট । অনলাইনে অর্ডার দিলেই ন্যায্যমূল্যে বিভিন্ন প্রজাতির মাছ পৌছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সাধারণ মানুষ সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করছেন। তাদের কথা ভেবেই আমরা অনলাইনে অর্ডার নিয়ে চাহিদা মোতাবেক মাছ পৌছে দিচ্ছি তাদের বাড়িতে। দামও বাজারমূল্যের থেকে বেশী নয়। স্বাস্থ্যসম্মত পরিবেশের মৎস্যঘের বা পুকুর থেকে মাছ সংগ্রহ করে গ্রাহকের নিকট সরবরাহ করা হচ্ছে।

তিনি বলেন, শহরের মানুষ অনলাইনে কেনাকাটার সাথে পরিচিত অনেক আগে থেকেই। দেশের বিশেষ এই পরিস্থিতিতে এখন আমরা গ্রামেও অনলাইন মার্কেটিংয়ের সুযোগ করে দিয়েছি। মানুষের সাড়া মিললে ভবিষ্যতেও এই সেবা অব্যাহত রাখা হবে। মাছের মূল্য সম্পর্কে ধারণা দিতে যেয়ে তিনি বলেন, ১০ থেকে ১৫ পিচে কেজি এমন গলদা চিংড়ি প্রতিকেজি ৭শ’ টাকা, ১৫ থেকে ২০ পিচের প্রতিকেজির মূল্য ৬শ’ টাকা এবং ২০ থেকে ২৫ পিচের প্রতি কেজি গলদার মূল্য ৫শ’ টাকা। বাগদা চিংড়ি ২০ থেকে ২৫ পিচের প্রতি কেজি ৭৮০ টাকা, ২৫-৩০ পিচের প্রতি কেজির মূল্য ৬৮০ টাকা।

এভাবে ধারাবাহিক ভাবে পিচ হিসাব করে মূল্য নির্দ্ধারণ করা হয়েছে যা সর্বশেষ ৫০ থেকে ৬০ পিচের প্রতিকেজির মূল্য ধরা হয়েছে ৪২০ টাকা। হরিণা চিংড়ি ১০০ থেকে ১২০ পিচের প্রতিকেজির মূল্য ৪৩০ টাকা এবং ১২০ থেকে ১৫০ পিচের প্রতিকেজি হরিণার মূল্য ৩৯০ টাকা। ঘেরের টেংরা মাছ ১৫ থেকে ২০ পিচের প্রতিকেজির মূল্য ৪৫০ টাকা, ২০ থেকে ৩০ পিচের (মাঝারি) প্রতিকেজির মূল্য ৩৪০ টাকা এবং ৩০ থেকে ৪০ পিচের (ছোট) টেংরা প্রতিকেজির মূল্য নির্দ্ধারণ করা হয়েছে ২২০ টাকা। ১ থেকে দেড় কেজি ওজনের ভেটকি মাছ প্রতিকেজি ৪৭০ টাকা এবং ৫শ’ গ্রাম থেকে ১ কেজি ওজনের প্রতিকেজি ভেটকি মাছের মূল্য ৩৯০ টাকা।

এছাড়াও প্রাকৃতিক খাদ্য দ্বারা উৎপাদিত প্রতিকেজি তেলাপিয়া (৪ থেকে ৬ পিচে কেজি) মাছের মূল্য ৯০ টাকা এবং ৬ থেকে ৮ পিচের তেলাপিয়া মাছের মূল্য নির্দ্ধারণ করা হয়েছে প্রতিকেজি ৭৫ টাকা। মাছের অর্ডার করার পর দুরত্ব অনুযায়ী যথাসম্ভব স্বল্প সময়ের মধ্যে ঘের বা পুকুর থেকে মাছ ধরে পৌছে দেয়া হবে।

তবে উপজেলা সদর থেকে দুরত্ব অনুযায়ী বহণ খরচ মাছের মূল্যের সাথে যুক্ত হবে। সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে www.facebook.com/ kaliganjfreshandsafefishmarket অথবা ০১৭৪৭৫২৪৯৪০ এবং ০১৭৪২২৩৭১৭০ নম্বরে ফোন করেও মাছের অর্ডার নিশ্চিত করা যাবে এমনটাই জানালেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা। অনলাইনে মাছ কেনার জন্য ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *