ঢাকাMonday , 20 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোল সীমান্তে ৮২ বোতল ফেন্সিডিলসহ কলেজ শিক্ষক আটক 

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 April 2020, 17:29
বেনাপোল প্রতিনিধি : করোনা সংক্রমণ রোধে সীমান্ত অঞ্চলে মোড়ে মোড়ে বিজিবির বসানো কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ফেন্সিডিলের চালান পাচারের সময়  ৮২ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ বরিশাল সরকারী মডেল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক নজরুল ইসলাম সুমন (৪৪) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ।
সোমবার (২০ এপ্রিল) বেলা ১২টার সময় বেনাপোল পোর্ট থানার শিকড়ী বটতলা থেকে তাকে আটক করে বিজিবি সদস্যরা। আটক নজরুল বরিশালের সদর উপজেলার মকবুল আহমেদের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেনাপোল সীমান্তের শিকড়ী বটতলা এলাকা থেকে মোটরসাইকেলসহ সুমনকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে ৮২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তিনি পুটখালী সীমান্ত থেকে ফেন্সিডিলের এ চালানটি নিয়ে বরিশালে যাচ্ছিলেন।
আটক নজরুল ইসলাম সুমন জানান, তারা ৬ জন বরিশাল থেকে মোটরসাইকেলে করে বেনাপোলে এসে ফেন্সিডিল নিয়ে বরিশাল যাচ্ছিলো। তার ৫ সহযোগীরা এ সময় ফেন্সিডিল নিয়ে পালিয়ে গেলেও তিনি আটক হন।
যশোর- ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. সেলিম রেজা জানান, একটি ফেন্সিডিল পাচার চক্র বরিশাল থেকে বেনাপোলে এসে ফেন্সিডিল নিয়ে যাওয়ার সময় একজনকে আটক করা হয়েছে। আটক ও তার সহযোগীদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, এলাকাবাসী দাবি করেন, করোনার মধ্যে এভাবে ভারত থেকে ফেন্সিডিল আসতে থাকলে সীমান্তে করোনা ঝুঁকি বেড়ে যাওয়ার আশংকা আছে।  কারণ ভারত করোনার উচ্চ ঝুঁকিতে রয়েছে। তারা বিজিবিকে ফেন্সিডিল আটকে সাধুবাদ জানান এবং সেই সাথে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *