নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর থানার এসআই দীপ্তেশ রায় এর নিজস্ব অর্থায়নে থানায় প্রবশে পথে জীবাণু মুক্তকরন ডিজিটাল স্প্রে মেশিন স্থাপন করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, সোমবার (২০ এপ্রিল) সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান’র নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল মো. জামিরুল ইসলাম এর তত্বাবধানে এবং অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন আলম চৌধুরী এর সার্বিক সহযোগিতায় কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ কমাতে শ্যামনগর থানার প্রধান ফটকে জীবাণুনাশক অটো স্প্রে মেশিন স্থাপন করা হয়।
থানায় আগত ব্যক্তিদের জীবাণু নাশক অটো স্প্রে মেশিন দ্বারা জীবাণুমুক্ত করে থানায় প্রবেশ করানো হবে বলে জানান শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা।
এ বিষয়ে এস.আই. দীপ্তেশ রায় বলেন, ‘সারা দেশের ন্যায় বাংলাদেশে করোনা ভাইরাস ধীরে ধীরে বিস্তার লাভ করছে। আমরা পুলিশ বাহিনী অনেক ঝুঁকির ভিতরে থেকে জীবন বাজি রেখে করোনা ভাইরাস সংক্রমণ কমাতে কাজ করে যাচ্ছি। এজন্য শ্যামনগর থানায় কর্মরত পুলিশ সদস্য ও সেবা নিতে আসা সাধারণ মানুষের কথা চিন্তা করে আমার নিজস্ব অর্থায়নে ও পরিকল্পনায় ডিজিটাল জীবাণু নাশক অটো স্প্রে মেশিন স্থাপন করা হয়েছে।
