কুলিয়ায় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে কর্মহীন ও অসহায় ১শ’ ৫০ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে ইউনিয়ন পরিষদে খাদ্য সামগ্রী বিতরণ করেন কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম। পাশাপাশি কুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ইমাদুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে ওই সকল পরিবাররের মাঝে আলু দেওয়া হয়।
এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম বিনা প্রয়োজনে বাড়ির বাহিরে না আসা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সকলেকে আহবান জানান। এ সময় কুলিয়া ইউপি সচিব খালিদ হাসান (খান), ইউপি সদস্যা ফাতেমা খাতুন, ইউপি সদস্য প্রেম কুমার, বিকাশ সরকার ও আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Leave a Reply