ঢাকাMonday , 20 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনা ভাইরাসে দেশে মৃতের সংখ্যা ১০০ ছাড়ালো: মোট শনাক্ত ২৯৪৮

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 April 2020, 15:38

ন্যাশনাল ডেস্ক : দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০১ জনে। করোনায় আক্রান্ত হিসেবে নতুন শনাক্ত হয়েছেন আরও ৪শ’ ৯২ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯শ’ ৪৮ জনে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, তার সঙ্গে ছিলেন অধিদফতরের কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ।

বুলেটিনে বলা হয়, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭শ’ ৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬ হাজার ৬শ’ ৪টি। নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে নতুন করে ৪শ’ ৯২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯শ’ ৪৮ জনে। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন আরও ১০ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা ৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় মৃত ১০ জনের মধ্যে পুরুষ ৮ জন ও নারী ২ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ১০ জনের মধ্যে ষাটোর্ধ্ব ৪ জন, পঞ্চাশোর্ধ্ব ৪ জন এবং চল্লিশোর্ধ্ব ২ জন। তাদের মধ্যে রাজধানী ঢাকায় মারা গেছেন ৫ জন, নারায়ণগঞ্জে ৪ জন এবং নরসিংদীতে ১ জন। বিশ্লেষণে দেখা গেছ, ঢাকা ও নারায়ণগঞ্জে আগের মতোই বেশি আছে রোগী।

বুলেটিনে ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ পিপিইসহ চিকিৎসা সামগ্রী গ্রহণ এবং তা চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের মধ্যে বিতরণের তথ্য তুলে ধরেন।

বুলেটিন উপস্থাপনকালে করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *