গাজী আল ইমরান : করোনা ভাইরাস মোকাবেলায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন ধরনের উপকরণ সহযোগিতা করা হয়েছে। সোমবার( ২০ এপ্রিল) শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান উত্তরণের বাস্তবায়নে স্মার্ট ফান্ড বাংলাদেশ ও ইউকেএইড এর সহযোগিতায় শ্যামনগর হাসপাতালে ২টি অক্সিজেন ভর্তি সিলিন্ডার, ২টি ফ্লোমিটার, ২টি নেবুলাইজার মেশিন, ২০০টি সার্জিকাল মাস্ক প্রদান করা হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. অজয় কুমার সাহা, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জুবায়ের হোসেন, এমওডিসি ডা. ওমর ফারুক চৌধুরী সহ অন্যান্য মেডিকেল অফিসারবৃন্দ, প্রগতির প্রোগাম অফিসার সুপর্ণা কর্মকার, উত্তরণের প্রকল্প সমন্বয়কারী রেজওয়ান উল্ল্যাহ সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
