ঢাকাMonday , 20 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনা ভাইরাস প্রতিরোধে কর্মতৎপর শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 April 2020, 11:29

গাজী আল ইমরান : সম্প্রতি বিশ্ব সবচেয়ে ভয়াবহ সময়ের দিনপাত করছে।করোনা ভাইরাসে বিশ্বের প্রায় সকল দেশের থেকে কম ঝুঁকিতে নেই বাংলাদেশ। সরকার করোনা ভাইরাস সচেতনতা ও সংক্রমণ কমাতে সারাদেশ লক ডাউনের আওতায় নিয়ে আসার পরে প্রশাসন, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক বৃন্দ নিরলস পরিশ্রম করে যাচ্ছে যার যার এলাকার মানুষকে ভালো রাখতে।এ থেকে পিছিয়ে নেই সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা সদরের চেয়ারম্যান, সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাড. জহুরুল হায়দার বাবু। দেশে করোনা ভাইরাস আক্রান্তের শুরু থেকে অদ্যাবধি তার ইউনিয়ন সহ উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীকে ভালো রাখতে তার কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে এই তরুণ জনপ্রতিনিধি। লক ডাউনের শুরুতেই অভাবীদের কথা চিন্তা করে নিজ উদ্যোগে মানুষের বাড়িতে বাড়িতে রান্না করা খাবার পৌছে দিচ্ছে জহুরুল হায়দার। ত্রাণের খাবার নিজেই হাতেই প্যাকেট জাত করণ, মানুষকে সচেতন করতে স্বেচ্ছাসেবীদের সাথে নিয়ে রৌদ্রে পুড়ে মাঠে কাজ করা, নিজের ঝুঁকি নিয়ে বিদেশ ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা মানুষকে হোম কোয়ারান্টাইন নিশ্চিত করনে বাড়ি বাড়ি যাওয়া সহ নিরলস পরিশ্রম করে যাচ্ছে এই তরুণ ব্যক্তিত্ব। সকালের সূর্য উঁকি দেওয়ার সাথে সাথেই পরিষদে হাজির হন জহুরুল হায়দার। তার ইউনিয়ন পরিষদে রয়েছে একজন চৌকস ইউপি সচিব আমিনুর রহমান, যিনি চেয়ারম্যান জহুরুল হায়দার এর সকল কাজে সহযোগিতা করে যাচ্ছেন একাগ্রচিত্তে। অপর সহযোগী হিসেবে কাজ করছেন উপজেলা তাতী লীগের সভাপতি রেজওয়ানুল আজাদ নিপুন, তিনিও রুটিনের বাইরে থেকেও কাজ করে যাচ্ছেন। শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর নির্দেশনায় তার ইউপি পরিবারের ইউপি সদস্যগন কাজ করে যাচ্ছে নিয়মিত। বিষয়ে ইউপি চেয়ারম্যান অ্যাড. জহুরুল হায়দার জানান, ‘উপজেলা সদর ইউনিয়ন পরিষদ সকলে সম্মিলিত প্রচেষ্টায় এলাকার মানুষকে ভালো রাখতে কাজ করে যাচ্ছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *