ঢাকাSunday , 19 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে দুুই সন্তানের জননীর আত্মহত্যা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 April 2020, 22:01

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জের পল্লীতে সুফিয়া পারভীন (৩৮) নামে দুই সন্তানের জননী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের নিজাম উদ্দীনের স্ত্রী ও একই ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের সৈয়েদ আলীর মেয়ে ।

থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার (১৯ এপ্রিল) সকাল ৯ টার দিকে স্বামীর বাড়িতে সুফিয়া গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পারিবারিক ভাবে সুখে থাকা সুফিয়া পারভীন দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভুগছিল। সে কারণেই আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছে সুফিয়ার ভাই রবিউল ইসলাম। ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলাম বলেন, নিজাম উদ্দীন ও সুফিয়ার ছিল সুখের সংসার। তাদের দুই ছেলে আছে। বড় ছেলে অনার্স পড়ুয়া। তবে সুফিয়া দীর্ঘদিন যাবত অসুস্থ ছিল।

কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ সোমবার ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *