জনসমাগম ও আড্ডাবাজদের ঠেকাতে কালিগঞ্জে পুলিশের ড্রোন প্রযুক্তির ব্যবহার
শেখ শাওন আহমেদ সোহাগ, নিজস্ব প্রতিনিধি : করোনা সংক্রমণ ঠেকাতে অঘোণিত লকডাউনের মধ্যে কালিগঞ্জে জনসমাগম ও আড্ডাবাজি বন্ধ করতে এবার ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বিকেলে কালিগঞ্জ সার্কেল ও থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ প্রযুক্তি ব্যবহার করা হয়। ড্রোন প্রযুক্তির মাধ্যমে ছবি ও ভিডিও ধারণ করে চিহ্নিত করা হচ্ছে আড্ডাবাজদের আস্তানা। একই সাথে আড্ডাবাজদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানা গেছে।
এব্যাপারে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জানান, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় জেলা পুলিশ তথা জেলার প্রতিটি থানা করোনা প্রতিরোধে নিরালশ পরিশ্রম করে যাচ্ছে। যার ধারবাহিকতায় যুক্ত হয়েছে ড্রোন প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে আমরা কালিগঞ্জ থানার অলি-গলিতে জনসমাগত ও আড্ডাবাজি বন্ধ করতে ড্রোন প্রযুক্তি ব্যবহার করেছি। আমরা আশা করি ড্রোন প্রযুক্তির মাধ্যমে ভিডিও ধারণ করে এবং তার মাধ্যমে যে অভিযান পরিচালনা করছি তাতে করে আমাদের অভিযান পূর্বের চেয়ে আরও বেগবান হবে।
তিনি আরও বলেন, বিনাপ্রয়োজনে যারা ঘোরাফেরা করছে তাদের কাছে আমরা একটাই বার্তা দিতে চাই, আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন, পুলিশ আপনাদের সহযোগিতা করবে। অন্যথায় আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন, পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান প্রমুখ।

Leave a Reply