ঢাকাSunday , 19 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরার সাপ্তাহিক কাঁচা বাজার ইউনাইটেড হাইস্কুল মাঠে স্থানান্তর

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 April 2020, 20:06

খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের সাপ্তাহিক কাঁচা বাজারের সামাজিক দুরত্ব নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের নির্দেশে ইউনাইটেড হাইস্কুল, খাজরার মাঠে সকল কাঁচামাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি স্থানান্তরিত করা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে বিকাল থেকে সব ধরনের কাঁচা বাজার, মাছ,মসলা,ফলের দোকান সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ইউনাইটেড হাইস্কুল খাজরার মাঠে স্থানান্তরিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সাপ্তাহিক কাঁচা বাজার চলমান থাকবে।
এছাড়াও প্রতিদিন সকালে খাজরা বাজার গ্রোথ সেন্টারে সামাজিক দূরত্ব বজায় রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনাবেচা করা হবে বলে জানা যায়।
সাপ্তাহিক কাঁচা বাজারে সামাজকি দূরত্ব বজায় রেখে কেনাবেচার করার জন্য ইউনাইটেড এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সদস্যরা বিভিন্ন কর্মসূচী পালন করছে।
এসময় আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি প্রদ্বীপ চক্রবর্তী,ইউপি সদস্য জালাল মোড়ল,বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল,বাজার কমিটির সভাপতি সাহিদ সরদার,সহকারী প্রধান শিক্ষক মহিউদ্দীন,প্রফেসর হিরন্ময় মন্ডল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *