শ্যামনগরে করোনা বিষয়ে মতবিনিময় সভা
গাজী আল ইমরান : সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় করোনার প্রাদুর্ভাব ত্রাণ, সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বেলা ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
জগলুল হায়দার তার বক্তব্যের শুরুতে সঠিক নির্দেশনা দিয়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় তিনি অত্র এলাকা থেকে যারা ধান কাটার জন্য অন্য জেলাতে যাবে তাদের যাওয়ার বিষয়ে যোগাযোগ করতে জেলা প্রশাসকের নিকট আহবান জানান। এসময় তিনি নিরলস পরিশ্রম করে যাওয়া উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান।
জেলা প্রশাসক মোস্তফা কামাল তার বক্তব্যে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারকে মাঠে ধান কাটা, ত্রাণ বিতরণ সহ এই ক্রান্তিলগ্নে কাজ করার জন্য ধন্যবাদ জানান।তিনি হোম কোয়ারান্টাইন নিশ্চিত করন চলমান থাকায় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, মাছের ছেট বন্ধ করার আমি ঘোর বিরোধী। কারন তাহলে মানুষের খাবারের ঘাটতি হবে, কোনো কৃষি কাজ বন্ধ থাকবেনা। জেলা প্রশাসক বলেন, যারা স্বেচ্ছাসেবীদের বিরুদ্ধে অপপ্রচার করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় তিনি বলেন, একশ্রেণির লোক সরকার, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবকদের নিয়ে বাজে মন্তব্য করছে এটা করবেন না। যারা কাজ না করে অন্যদের ছোট করছেন এটা করবেন না। তিনি আরো বলেন, সম্পদের সুষ্ঠু বন্টন করতে হবে, ত্রান নিয়ে কেউ ছিনিবিনি খেলবেন না। আমার দাবি আপনাদের বাড়ি বাড়ি পাহারা দিতে হবে যাতে কেউ হোম কোয়ারান্টাইন ভঙ্গ না করে। ট্যাগ অফিসার ছাড়া ত্রাণ, ওএমএসএস বিতরণ হবেনা, টিসিবির মালামাল ইউএনও এর অনুমতি ছাড়া দেওয়া যাবে না। কেউ ত্রাণ দিতে হলে প্রশাসনের সাথে সমন্বয় করে দিতে হবে।
এ সময় তিনি এই ক্রান্তিলগ্নে কাজ করার জন্য সকল এনজিওদের ধন্যবাদ জানান। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন জেলা প্রশাসককে ধন্যবাদ জানান এবং উপস্থিত সকল সরকারি কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবকদের কাধে কাধ মিলিয়ে কাজ করার আহবান জানান।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. অজয় কুমার সাহা, শ্যামনগর সহকারী কমিশনার ভূমি আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাইদ, ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী, সকল ইউপি চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply