ঢাকাTuesday , 11 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পারুলিয়ায় ঘের দখল ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

admin
September 11, 2018 10:31 pm
Link Copied!

 

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ায় ১৪৫ ধারা অমান্য করে ঘের দখল ও বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইউনিয়নের নাজিরের ঘের এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী খেজুরবাড়িয়া গ্রামের আনোয়ার হোসেন বলেন, তিনি উপজেলার নাজিরের ঘের এলাকার মৃত মনির উদ্দীন গাজীর ছেলে বাবুর কাছ থেকে নাজিরের ঘেরের এসএ ২৩৭৯ ও ৯২৩৬৮ খতিয়ান দাগের এক একর ১৭শতক জমি কেনেন। কিন্তু বাবুর ভাই সফিকুল ইসলাম বাদী হয়ে বিজ্ঞ আদালতে ২৪ জুলাই ২০১৮ তারিখ ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করে। মামলা নং- পি-১১৯৭/১৮। এই ঘটনার পরে প্রকৃত ঘটনা যাচাই বাছাইয়ের জন্য ২ সেপ্টেম্বর ২০১৮ তারিখ দেবহাটা থানার এএসআই শামিম হোসেন উভয়পক্ষের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য লিখিতভাবে আদেশ জারি করেন। কিন্তু মঙ্গলবার সকালে নাজিরের ঘের এলাকার সফিকুল ইসলাম, একই এলাকার মৃত মনির উদ্দীন গাজীর ছেলে ইসমাইল গাজী, অমেদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক, উসমান সানার ছেলে কুদ্দুস সানা ১৪৫ ধারার আদেশ ভঙ্গ করে ওই জমিতে জোরপূর্বক প্রবেশ করে আনোয়ার হোসেনের ঘের দখল ও ঘর-বাড়ি ভাঙচুর করে।
এ ঘটনায় সফিকুল ইসলামের কাছে কথা বলার জন্য মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত ফোনটি বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে দেবহাটা থানার এএসআই শামীম হোসেন বলেন, বিষয়টি শেষ বিকালের দিকে শুনেছি। শোনামাত্র ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠিয়েছি। সকাল হলেই ঘটনাস্থলে গিয়ে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।