ঢাকাSunday , 19 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় ২৫ বোতল ফেন্সিডিল সহ সাজাপ্রাপ্ত আসামি আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 April 2020, 16:59

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় ২৫ বোতল ফেন্সিডিল সহ অরুন ঘোষ (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। রবিবার (১৯ এপ্রিল) সদরের ভোমরা ইউনিয়নের নবাতকাটি প্রাইমারি স্কুলের পাশ থেকে তাকে আটক করা হয়। আটক অরুন ঘোষ আলিপুর নাথপাড়া এলাকার অজয় ঘোষ ওরফে লিটন ঘোষের ছেলে।

থানা সূত্রে জানা যায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামানের নেতৃত্বে সদর থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা চেকপোস্ট ডিউটি পালনকালে গোপন সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় তাকে আটক করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ‘অরুন ঘোষ ওরফে সাগর সোহেল পৃথক পৃথক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ বছরের সাজাপ্রাপ্ত ও ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি। আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *